সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

অন্যান্য

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলমের মা আছিয়া বেগমের নামাজে জানাজা আজ বাদ জোহর ময়নামতির

2026-03-04T07:12:47+00:00
2026-03-04T07:12:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:১২ এএম   (ভিজিট : ৮৪)
মা আছিয়া বেগমের সঙ্গে ছেলে দিদারুল আলম। ছবি : বাসস
X

মা আছিয়া বেগমের সঙ্গে ছেলে দিদারুল আলম। ছবি : বাসস


বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলমের মা আছিয়া বেগমের নামাজে জানাজা আজ বাদ জোহর ময়নামতির শাহদৌলতপুর মৈশান বাড়িতে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে মৈশান বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

আছিয়া বেগম গতকাল রাত ৯টায় কুমিল্লা ময়নামতির শাহদৌলতপুর গ্রামের মৈশান বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন ছিলেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম-সাধারণ সম্পাদক দিদারুল আলমের বাবা আলী আহাম্মদ মৈশান ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তিনি এক সময় ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার সদস্য ছিলেন।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন দিদারুল আলমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মো. সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন. দিনেরকথা অনলইনের সম্পাদক পরিষদ গভীর শোক প্রকাশ করেছেন। তারা আছিয়া বেগমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।






Loading...
Loading...


অন্যান্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy