রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির ও সাইফুল ইসলাম ভুট্টু, রাঙামাটি জেলা পরিষদের সদস্য দয়াল দাস। এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান সংযম ও সিয়াম সাধনার মাস। এ মাসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সংযম ও নৈতিকতা চর্চার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ করেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।