
X
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসভবনে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোঃ জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, আফাজ উদ্দিন আফাজ, ফেরদৌসী জামান মিষ্টি, আনারুজ্জামান; আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, মোতালিব হোসেন রতন, হাফিজুল হাসান শুভ্র, রেজানুর রহমান ফাহিম; মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক মো. শুকুর আলী, গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুন হোসেন, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, খিলখেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিএম আনোয়ার, উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, তুরাগ থানা বিএনপির সাবেক নেতা হারুন অর রশিদ খোকা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, মহিউদ্দিন সোহাগ রাজা, আবু তাহের খান আবুল, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, লক্ষ্মীপুর সংরক্ষিত নারী আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী সোহেলী পারভীন শিখা, সাবেক মহিলা কাউন্সিলর ইলোরা পারভিন এবং মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক রাশিদুজ্জামান দীপ্ত, কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আলী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বক্তব্যে বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে অনেকেই ইতোমধ্যে ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন। তবে মহানগর বিএনপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কাউকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, জনগণ যাকে পছন্দ করবে এবং যিনি নির্বাচনে জয়ী হওয়ার সক্ষমতা রাখবেন দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকেই মনোনয়ন দেওয়া হবে। নির্বাচন পূর্বে যাচাই-বাছাই করে যোগ্য ও বিজয়ী হতে সক্ষম প্রার্থীকে দল সমর্থন দেবে। এখনো পর্যন্ত দল থেকে কাউকে মনোনয়ন কিংবা আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্যে বলেন, জনগণ দেশ পরিচালনার যে মহান দায়িত্ব তাদের ওপর অর্পণ করেছে, সে দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জনগণ আমাদের প্রতি ভালোবাসা ও আস্থা রেখেছে। আমাদের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আজ জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন। একটি মহল দেশ-বিদেশে তাকে নিয়ে নানা অপপ্রচার চালালেও জনগণের ভালোবাসা ও সমর্থনেই তিনি আজ রাষ্ট্র পরিচালনায় দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। মন্ত্রী আরও বলেন, যাদের ত্যাগ ও আত্মদানের বিনিময়ে আমরা আজ এই সুন্দর দেশে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়ও দোয়া করা হয়।
এ সময় উত্তরা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইফতার গ্রহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।