প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ১০৮)

X
নীলফামারীর সৈয়দপুরে রং মিশিয়ে সেমাই উৎপাদনের দায়ে তিনটি কারখানার মালিককে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৩ মার্চ) শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রংপুর বিভাগীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক শামসুল আলম। এতে র্যাব-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান ও সদস্যরা সহায়তা করেন।
অভিযোগ অনুযায়ী, শহরের রসনি সেমাই কারখানা, তাজ ফুড প্রোডাক্টস সেমাই কারখানা এবং নাজ ফুড প্রোডাক্টস কারখানা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন রং ও কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে সেমাই উৎপাদন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ তথ্যের সত্যতা পাওয়া যায় এবং জরিমানা আদায় করা হয়।
উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, “ঈদকে সামনে রেখে কারখানাগুলোতে অনুমোদনহীন রং মিশিয়ে ও ফ্লেভার ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় তিন কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য অভিযান অব্যাহত থাকবে।”