দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বুধবার

2026-03-04T13:48:04+00:00
2026-03-04T16:57:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশজুড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:৪৮ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৪:৫৭ পিএম  (ভিজিট : ৭৭)
X

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সারাদেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বুধবার দুপুরে ডিএমপি সদরদপ্তর পরিদর্শনের পর ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় অস্ত্রধারী, সন্ত্রাসী এবং দাগী আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। নির্ভুল ও নির্মমভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনমনে স্বস্তি নিশ্চিত করা।

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ইতিহাস ও জনগণের সঙ্গে সম্পর্ক নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু। অতীতে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার কারণে কিছু কালিমা লেগেছিল। কিন্তু পুলিশ প্রতিষ্ঠান দায়ী নয়। আমরা চেইন অফ কমান্ড নিশ্চিত করবো, যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে সকল কাজ সঠিকভাবে হয়। আইনগতভাবে পুলিশ চলবে এবং জনগণের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।

ঢাকার যানজট ও সড়কের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে মন্ত্রী বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে ট্রাফিক ডিপার্টমেন্ট বসে পরিকল্পনা করছে। উত্তরা থেকে সচিবালয় পর্যন্ত ভিআইপি রোডে পরীক্ষামূলকভাবে চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হবে। ধীরে ধীরে অন্যান্য সড়কেও কার্যক্রম সম্প্রসারিত হবে।

মন্ত্রী আরও বলেন, সরাসরি যোগাযোগের প্রয়োজন হলে উপযুক্ত স্তরে যোগাযোগ করা যাবে, তবে চেইন অফ কমান্ড ভঙ্গ হবে না। এর মাধ্যমে জনবান্ধব ও পেশাদার পুলিশ নিশ্চিত করা হবে।




  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  চাঁদাবাজ  সন্ত্রাসী  সালাউদ্দিন আহম্মদ 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy