গাজীপুর ভূমি অফিসে উমেদারদের প্রকাশ্যে খারিজ বাণিজ্য

গাজীপুর মহানগর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের বেশিরভাগ ভূমি অফিসে উমেদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে গাজীপুর সদর, টঙ্গী, কাশিমপুর ও গাছা

2026-03-04T14:07:32+00:00
2026-03-04T14:07:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুর ভূমি অফিসে উমেদারদের প্রকাশ্যে খারিজ বাণিজ্য
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২:০৭ পিএম   (ভিজিট : ২০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুরের বেশিরভাগ ভূমি অফিসে উমেদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে গাজীপুর সদর, টঙ্গী, কাশিমপুর ও গাছা ভূমি অফিসে খারিজ বাণিজ্য প্রকাশ্যেই চলছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অফিসগুলোতে উমেদার ছাড়া কার্যক্রম প্রায়ই সম্পন্ন হয় না।

উমেদারদের মধ্যে জহির গাছা অফিসে, জুয়েল গাছা ও টঙ্গী অফিসে, হুমায়ন ও দেলোয়ার টঙ্গী ভূমি অফিসে এবং আলমগীর কাশিমপুর অফিসে দালালি চালাচ্ছেন। এতে সাধারণ মানুষ জমি খারিজ করতে গেলে অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, অনেক ভূমির মালিক ডিজিটাল ব্যবস্থার সঙ্গে অপরিচিত হওয়ায় উমেদাররা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া নায়েবদের পরোক্ষ সহযোগিতায় উমেদাররা অফিসগুলোতে “টাকা হাতানোর রাজ্য” তৈরি করেছেন।

টঙ্গী ভূমি অফিসের নায়েব তাহমিনা আক্তার জানিয়েছেন, দেলোয়ার ও হুমায়ন আমার অফিসের অফিসিয়াল স্টাফ না, মাঝে মাঝে কাজ নিয়ে এসে কাজ করে যায়।

তবে সদর ও টঙ্গী এসিল্যান্ড অফিসের কর্মকর্তারা উমেদারদের কার্যক্রম নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy