২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের

2026-03-04T15:55:11+00:00
2026-03-04T15:55:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১০০৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, বুধবার (৪ মার্চ) সেগুলোর বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এর ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

ইসি সচিবালয় জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোট গ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ আপলোড করা হয়েছে।

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল এখনো আটকে আছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল বগুড়া-৬ আসনেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতা তারেক রহমান এই আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।




  বিষয়:   ইসি  নির্বাচন  নির্বাচন কমিশন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy