পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে।বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার

2026-03-04T17:18:13+00:00
2026-03-04T17:18:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া একই ইউনিয়নের মহিষকান্দা গ্রামের রেনু মিয়ার ছেলে

পরিবার এলাকাবাসীর সূত্রে জানা যায়, সকালে ভিটিপাড়া গ্রামের এক বাড়িতে কাঠের আসবাব তৈরির কাজ করছিলেন সুলতান। একটি ড্রিল মেশিনের প্লাগ বৈদ্যুতিক সকেটে লাগানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy