সেতুর নিচে মিলল ৫ আগস্ট থানা লুটের অস্ত্র

আড়াইহাজার থানা

সারাবাংলা

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার দুপুরে

2026-03-04T20:39:31+00:00
2026-03-04T20:39:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেতুর নিচে মিলল ৫ আগস্ট থানা লুটের অস্ত্র
আড়াইহাজার থানা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম   (ভিজিট : ৬৩)
থানা লুটের অস্ত্র
X

থানা লুটের অস্ত্র

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের কলাগাছিয়া সেতুর নিচে পানি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হাইজাদী ও ব্রাহ্মন্দী ইউনিয়নের সংযোগস্থল কলাগাছিয়া ও নোয়াদ্দা গ্রামের সংযোগ সেতুর কাছে কচুরিপানায় ভরা খালে স্থানীয় এক মৎস্য শিকারি খালের পানিতে মাছ ধরার জন্য নামে। পানিতে কচুরিজটের ভিতরে অস্ত্রটি দেখতে পেয়ে এলাকার স্থানীয়দের জানান। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ পানির নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ব্রিজের আশপাশে আরও কোনো অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পানির নিচে তল্লাশি চালানো হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy