চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণইফতার

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা

2026-03-04T21:59:51+00:00
2026-03-04T21:59:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণইফতার
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ১৩৯)
চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণইফতার
X

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণইফতার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন অনুষদের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এছাড়াও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর ও হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নওশের ওয়ানসহ জাতীয়তাবাদী ঘরনার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।  

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এনামউল্যা বলেন, “আমাদের প্রধানমন্ত্রী যেমন সবার প্রধানমন্ত্রী, তেমনি আমরা বিশ্ববিদ্যালয়ের সকলকে একসাথে নিয়ে চলবো। শহীদেরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।”  

ছাত্রদলের হাবিপ্রবি শাখার আহ্বায়ক বার্নাড পলাশ দাস বলেন, “পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ব-বোধের শিক্ষা দেয়। এটি শুধু ইফতার মাহফিল নয়, বরং ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে।” তিনি আরও জানান, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। প্রশাসনের কাছে তিনি আহ্বান জানান— ক্যাম্পাসে যেন বৈষম্যহীন ও সহনশীল পরিবেশ বজায় থাকে।  

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।  





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy