সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরায় ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন ৮০ জন যুবকের মাঝে বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল সম্মেলন কক্ষে

2026-03-04T22:04:19+00:00
2026-03-04T22:04:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ৬ মাসের কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন যুবকদের মাঝে সনদ বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ১৭৬)
সনদ বিতরণ
X

সনদ বিতরণ

সাতক্ষীরায় ৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন ৮০ জন যুবকের মাঝে বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল সম্মেলন কক্ষে সনদ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।


অনুষ্ঠানটি কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) বাস্তবায়িত, নেদারল্যান্ড ভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি-এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান প্রটেকশন প্রকল্পের ৩য় বর্ষের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।


প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ পার্থ প্রতিম সেন সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।


বক্তারা বলেন, “বেকারত্ব দূরীকরণে কারিগরী প্রশিক্ষণের বিকল্প নেই। সমাজে দিন দিন বেকারত্ব বেড়ে চলেছে, তাই কারিগরী শিক্ষার দিকে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। শেখার সঙ্গে সঙ্গে নিজেকে দক্ষ করে গড়ে তোলা জরুরি।”


অনুষ্ঠানে প্রশিক্ষণগ্রহণকারী অভিজ্ঞতা ব্যক্ত করেন। অনেকে ইতোমধ্যেই ওয়াল্টন, সিঙ্গারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পেয়ে নিয়েছেন।


প্রকল্পটির টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, হিসাররক্ষণ অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানাইজার রিপন বারৈ, সুদীপ্ত বিশ্বাস ও সাংবাদিক মো: আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় পরিবারের যুবকদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সহযোগিতা প্রয়োজন।


প্রকল্পটি সদর ও কলারোয়া উপজেলার দরিদ্র বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ এবং সহায়তা দিয়ে থাকে। ১ম ও ২য় বর্ষের প্রশিক্ষণার্থীরাও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে ৩য় বর্ষের প্রশিক্ষণগ্রহণকারী যুবকদের মধ্যে সনদ বিতরণ সম্পন্ন হলো।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy