আমেরিকায় বাড়ি কেনা বিষয়ে যা বললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আমেরিকায় বাড়ি কেনা ও পরিবার নিয়ে সেখানে চলে যাওয়ার অভিযোগকে ‘গাঁজাখুরি খবর’ বলে দাবি করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের

2026-03-05T10:26:39+00:00
2026-03-05T10:26:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমেরিকায় বাড়ি কেনা বিষয়ে যা বললেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ১৮৩)
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল
X

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল

আমেরিকায় বাড়ি কেনা ও পরিবার নিয়ে সেখানে চলে যাওয়ার অভিযোগকে ‘গাঁজাখুরি খবর’ বলে দাবি করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রায় এক বছর আগে ইউটিউবে তার বিরুদ্ধে এমন একটি ভিত্তিহীন খবর ছড়ানো হয়, যেখানে বলা হয় তিনি আমেরিকায় বাড়ি কিনেছেন এবং শিগগিরই দেশ ছেড়ে চলে যাবেন। তার ভাষ্য অনুযায়ী, বিপুলসংখ্যক মানুষ ভিডিওটি দেখেন এবং কেউ কেউ তা বিশ্বাসও করেন।

সাংবাদিক খালেদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে বিষয়টি ওঠে বলে উল্লেখ করেন তিনি। সেখানে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন আমেরিকায় তার কোনো বাড়ি থাকলে তার প্রমাণ (ঠিকানা, দলিল বা অন্য কোনো নথি) প্রকাশ করতে। আট মাস পেরিয়ে গেলেও কেউ কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, “আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশেই আমার বাড়ি বা সম্পত্তি নেই।”

অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে নতুন করে তথাকথিত দুর্নীতির অভিযোগ ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রথমে কিছু অনলাইন মাধ্যমে, পরে কপি-পেস্ট করে বিভিন্ন মাধ্যমে এসব খবর ছড়ানো হয়।

পোস্টে তিনি তিনটি বিষয়ে স্পষ্ট বক্তব্য দেন-
১) জীবনে কখনো কোনো দুর্নীতি করেননি, এক টাকাও নয়; নতুন কোনো ব্যাংক হিসাব বা অপ্রদর্শিত সম্পদ নেই।

২) সরকারে থাকাকালে কোনো স্বজনপ্রীতি করেননি; প্রায় পাঁচ হাজার আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো আত্মীয়কে নিয়োগ দেননি।

৩) এলাকাপ্রীতি করেননি; ব্যক্তিগতভাবে কোনো এলাকায় বিশেষ সুবিধা দেননি। তবে লালবাগ শাহী মসজিদের জরুরি উন্নয়নে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সীমিত সহায়তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ উন্নয়নে অনুদান আনার বিষয়ে সহযোগিতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, নানা অপবাদ সহ্য করলেও “চুরি করে বা অন্যের হক মেরে বেঁচে থাকার জন্য” তার জন্ম হয়নি। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি লেখেন, “হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল।”




  বিষয়:   আমেরিকা  আসিফ নজরুল  বাড়ি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy