সাবেক ৩ উপদেষ্টাসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক

জাতীয়

বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক তিনজন আলোচিত উপদেষ্টাসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।তারা

2026-03-05T10:36:45+00:00
2026-03-05T10:36:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাবেক ৩ উপদেষ্টাসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ৬৪)
ছবির বাঁ থেকে সাবেক তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান
X

ছবির বাঁ থেকে সাবেক তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খান

বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক তিনজন আলোচিত উপদেষ্টাসহ আরও চারজনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরী।


চলতি সপ্তাহে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে এই চারজনের ব্যাংক হিসাবের তথ্য চায় বিএফআইইউ। হিসাবগুলো থেকে কোনো অস্বাভাবিক লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে তদন্তের অংশ হিসেবে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। 


চিঠিতে পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য এক্সেল শিটে করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।


এর আগে গত সোমবার (২ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। বর্তমানে যিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন।

এদিকে জুলাই বিপ্লবী ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলবের পর রাজনৈতিক অঙ্গনসহ নানা মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় বিস্তর চর্চা। 






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy