ঈদুল ফিতরে ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এবারের

2026-03-05T12:22:37+00:00
2026-03-05T12:53:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঈদুল ফিতরে ছুটি বাড়ল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:২২ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ১২:৫৩ পিএম  (ভিজিট : ৪১৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছর সরকার অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী এবারের ফিতরের সরকারি ছুটি মোট পাঁচদিন নির্ধারণ করা ছিল। তবে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখকে সামনে রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় আগে থেকেই ৫ দিনের একটি ছুটির পরিকল্পনা করে রেখেছিল।

সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।

এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। তবে নতুন করে ১৮ মার্চ ছুটি যুক্ত হওয়ায় এবার সরকারি চাকুরিজীবীরা টানা ৭ দিনের একটি লম্বা অবকাশ পেতে যাচ্ছেন।




  বিষয়:   ঈদ  সরকার  ঈদুল ফিতর  ছুুটি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy