ফতুল্লায় ন্যাড়া বাহিনীর ‘প্রধান কিলার’ খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ও চিহ্নিত ছিনতাইকারী ছিচকে সন্ত্রাসী একাধিক মামলার আসামী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার

2026-03-05T13:10:45+00:00
2026-03-05T13:10:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এলাকাবাসীর মাঝে স্বস্তি
ফতুল্লায় ন্যাড়া বাহিনীর ‘প্রধান কিলার’ খুন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১:১০ পিএম   (ভিজিট : ২১৫)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান ও চিহ্নিত ছিনতাইকারী ছিচকে সন্ত্রাসী একাধিক মামলার আসামী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে (৪০) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় লিটন নামে তার আরেক সহযোগীকে আহত করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। তবে কারা এ হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে।

এদিকে কিলার বাবু খুন হওয়ার পর পঞ্চবটি সহ লালপুর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরিয়ে এসেছে। বিশেষ করে মর্ডান হাউজিং এলাকার বাড়ির মালিকদের স্বস্তি ফিরেছে। 

জানা যায়, এক নারীকে হত্যার করার পর রিয়াজ উদ্দিম বাবু কিলার বাবু নামে পরিচিতি পায়। সে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী। তার বিরুদ্ধে একাধিক হত্যা সব ছিনতাইয়ের মামলা ছিল। কিছুদিন আগেও পুলিশ কিলার বাবুর পঞ্চবটি নতুন সড়কের আস্তানায় অভিযান চালিয়েছিল। তবে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানিয়েছে কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, বৃহস্পতিবার ভোর রাত ৪টার সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড়ের কাছে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারিনি। কিলার বাবু লাশ বর্তমানে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। আহত লিটনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসাপাতালে ভর্তি করা রয়েছে। কারা তাদের কুপিয়েছে এবিষয়ে জানার চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy