হরিরামপুরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাজারের ১৪টি দোকান এবং মন্দির

2026-03-05T15:42:55+00:00
2026-03-05T15:42:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিরামপুরে অগ্নিকাণ্ডে ১৪ দোকান পুড়ে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৩০৬)
X

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে বাজারের ১৪টি দোকান এবং মন্দির সম্পূর্ণ পুড়ে যায়, এছাড়া ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৩-৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় মিন্টু দত্তের পেট্রোল-ডিজেল দোকান থেকে। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মিন্টু দত্ত আহত হয়েছেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে হরিরামপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে মানিকগঞ্জ ও আরিচা থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। চার ইউনিটের যৌথ চেষ্টায় সকাল ১১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১২টা ১০ মিনিটে পুরোপুরি নেভানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy