সাবেক গভর্নর অপসারন ও নতুন গভর্নর নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

আইন-আদালত

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে

2026-03-05T15:44:26+00:00
2026-03-05T15:44:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক গভর্নর অপসারন ও নতুন গভর্নর নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ এবং নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন এ রিট করেন। সেখানে 'গভর্নরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরিয়ে দেওয়া' সংক্রান্ত পত্রপত্রিকার বিভিন্ন সংবাদ যুক্ত করা হয়েছে।

রিটে অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংক (পক্ষে গভর্নর) এবং মোস্তাকুর রহমানকে বিবাদী করা হয়েছে। আবেদনে নতুন গভর্নরের নিয়োগ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে নিয়োগ ও অপসারণের পৃথক গেজেটের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।


অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ আগস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের আগস্টে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ এবং আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy