গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ) গঙ্গাচড়া উপজেলা

2026-03-05T16:07:12+00:00
2026-03-05T16:07:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৫৩)
গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৪ মার্চ) গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা জামায়াতের আমীর মাওঃ নায়েবুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারী সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯ রংপুর-১ আসনের নির্বাচিত এমপি রায়হান সিরাজী। 

প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। সমাজে ন্যায় ও ইনসাফ ভিত্তিক পরিবেশ গঠন করতে সকলকে তিনি  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। 

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন শেষ হয়েছে এখন দল-মত নির্বিশেষে রংপুর-১ আসনের উন্নয়নে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণের সক্রিয় অংশ গ্রহণ ও নৈতিক নেতৃত্বের প্রয়োজন। 

এ সময় আরও বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল গনি, উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ শফিকুল আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বেলাল আবেদীন,রংপুর জেলা বিএনপির সদস্য ওহিদুজ্জামান মাবু এবং উপজেলা এনসিপি নেতা রিফাত চৌধুরী প্রমুখ। 

ইফতার মাহফিলে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ কামনা সহ উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার অসুস্থ থাকায় তার সুস্থতার জন্য  বিশেষ দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy