প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম (ভিজিট : ৯৪)

X
বেগম খালেদা জিয়া
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের জানান, এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হবে মোট ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে।
ড. নাসিমুল গনি আরও জানান, ঈদুল ফিতরের সময় ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা ৭ দিনের সরকারি ছুটি থাকবে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসরা নিয়ে আলাপ হয়েছে।
এছাড়া অর্থমন্ত্রীর নেতৃত্বে মধ্যপ্রাচ্য ক্রাইসিস মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন।