
X
গণ-ইফতার ও দোয়া মাহফিল
টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাটের উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে টঙ্গীর ফকির মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজিন, আলেম-ওলামা, সমাজ সেবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, প্রভাবশালী বিএনপি নেতা মোঃ আব্দুল হাদী পাঠানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ শাহিন ফকির,মোঃ মোশারফ হোসেন ফকির , সৈয়দ নুর আলম, মোঃ শাজাহান মন্ডল, যোহর আলী মন্ডল,মোঃ সেলিম ভান্ডারি, সুজন ,মুন্না ওয়াহিদ,চঞ্চল ,রাকিব, রাব্বি, ইমরান, আনাস মন্ডল ,আলিফ, , শিপন, নাহিয়ান,রিফাত ,মাসুদ সহ
,মুফতি সহ এছাড়া স্থানীয় মুরব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।