রিকশাচালকের ঘুষিতে মারা গেলেন যুবদল নেতা

রায়পুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে রিকশাচালকের ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার

2026-03-05T19:24:25+00:00
2026-03-05T19:24:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রিকশাচালকের ঘুষিতে মারা গেলেন যুবদল নেতা
রায়পুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:২৪ পিএম   (ভিজিট : ২৫১)
বেলাল হোসেন মিশোরী
X

বেলাল হোসেন মিশোরী

লক্ষ্মীপুরের রায়পুরে রিকশাচালকের ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের মেইন রোডে সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নেতার নাম বেলাল হোসেন মিশোরী (৫০)। তিনি রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই হেলাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশাচালককে আরমান (৩৫) রিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে বেলাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী নিহতের লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে রায়পুর শহীদ ওসমান চত্বরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত অটোচালক আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমান পালিয়ে গেছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটকের চেষ্টা চলছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy