নেত্রকোনা জেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম (ভিজিট : ২৭২)

X
দোয়া ও ইফতার
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে এবং জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিেেমর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান প্রমুখ।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম গোলাম মোস্তফা। দোয়া ও ইফতার মাহফিলে সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।