প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম (ভিজিট : ১১০)

X
প্রতীকী ছবি
ভোলায় কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে গাঁজাসহ মোঃ সোলেমান বাদশা (২৮) সদর উপজেলা বড় চর সামাইয়া শান্তিরহাট, ০৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব এর ছেলে।
মোঃ হাশেম (৪৪) সদূরচর, ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা জলিল বেপারির ছেলে সহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ৪ মার্চ) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে, একইদিন রাত ৯টায় সদূরচর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।