প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৫৮ পিএম (ভিজিট : ৫১৯)

X
দৃষ্টি প্রতিবন্ধী হামিদ মিয়া
দৃষ্টি প্রতিবন্ধী হামিদ মিয়ার বসতঘর আগুনে পুড়ে যাওয়ায় দৈনিক বাংলাদেশ বুলেটিন এ সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা সহায়তা পেল নরসিংদীর বেলাবো উপজেলার হোসেননগর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী হামিদ মিয়া। বৃহস্পতিবার সকালে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার উম্মে আফসা নাদিয়া বলেন এই মানবিক উদ্যোগে হামিদ মিয়ার মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের প্রাথমিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুততার সাথে তদন্ত করে এই আর্থিক সহায়তা পৌঁছায়, যা প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর কান্দাপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ হামিদ মিয়ার বাড়িতে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডের ঘটনায়। আগুনে নগদ অর্থসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি দৃষ্টি প্রতিবন্ধীর ঘরে আগুন লেগেছে। তিনি একজন বৃদ্ধ ও অসহায় হওয়ায় তার ঘর মেরামতের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। আশা করছি সরকারের পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসবেন এই দৃষ্টি প্রতিবন্ধীকে সহায়তার জন্য।