পরিবেশ রক্ষায় ময়মনসিংহে এমপি ওয়াহাবের বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ নগরীতে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন

2026-03-05T21:19:36+00:00
2026-03-05T21:19:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পরিবেশ রক্ষায় ময়মনসিংহে এমপি ওয়াহাবের বৃক্ষরোপণ কর্মসূচি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম   (ভিজিট : ৭৪৭)
বৃক্ষরোপণ কর্মসূচি
X

বৃক্ষরোপণ কর্মসূচি

ময়মনসিংহ নগরীতে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হয়।  

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর মাসকান্দাস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে এসব গাছ লাগানো হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।  

এ সময় বৃক্ষরোপন কর্মসূচির নানাদিক তুলে ধরে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন- পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন সারা বাংলাদেশকে সবুজ বনায়নে আচ্ছাদিত করবেন। এ লক্ষ্যে তিনি কর্মসূচি ঘোষণা করেছেন। এ কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে ময়মনসিংহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বৃক্ষরোপন শুরু করেছি। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হচ্ছে। পাশাপাশি রোপনের পর প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে সচেষ্ট থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।  

কর্মসূচিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: অনুপম ভট্টাচার্য্য, শিক্ষক ডা: আতিকুল হক, ডা: সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমূখ।  







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy