প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৩:০৩ পিএম (ভিজিট : ৭২)

X
সংগৃহীত ছবি
উপজেলার চন্দনাইশে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জুঁইপাড়া এলাকায় আগুন লেগে ১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার ( ৫ মার্চ ) দিবাগত রাতে আনুমানিক দেড়টার সময় ওই এলাকার মৌলানা আহমদ ছফার ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান (৬০) এর বসতঘরে দুর্ঘটনাটি ঘটে।
পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, মাহমুদুর রহমানের স্ত্রী তাহাজ্জুতের নামাজ পড়তে উঠলে হঠাৎ করে মিটারের গোড়ায় আগুন দেখতে পান। পরে তার শোর-চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে বিদ্যুত অফিস এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে বিদ্যুতের লাইন বন্ধ করতে দেরী হওয়ায় স্থানীয়রা প্রথমে এগিয়ে আসেনি। পরে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছালে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষনে ঘরটি ভস্মীভূত হয়ে যায় বলে জানান পরিবারের লোকজন।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল হাসান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এর আগেই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
এতে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি তাদের ছোট ছেলের ব্যবসার নগদ আশি হাজার টাকাসহ আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।