মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাটিরপাড় নুরে মাদিনা নূরানী ও হাফিজিয়া

2026-03-06T16:24:03+00:00
2026-03-06T16:24:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৬১)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

কুমিল্লার মনোহরগঞ্জে উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার হাটিরপাড় নুরে মাদিনা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার সভাপতি মাওলানা মনির হোসেন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইসলামের আলোকে আলোচনা রাখেন মনোহরগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা আব্দুর রব, আলোচনা শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে এবং উন্নয়ন ফোরামের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। 

এছাড়া উন্নয়ন ফোরামের সভাপতি কাতার প্রবাসী সিআইপি মোঃ জসিম উদ্দিনের জন্য দোয়া প্রার্থনা এবং কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মানহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা, উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মিজি সহ নুরে মাদিনা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy