হিলি সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে বিজিবির টহল জোরদার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

সীমান্ত পথে ভারতে জ্বালানি তেলের পাচার রোধে দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ

2026-03-06T19:09:58+00:00
2026-03-06T19:09:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিলি সীমান্তে জ্বালানি তেল পাচাররোধে বিজিবির টহল জোরদার
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:০৯ পিএম   (ভিজিট : ৫৯)
বিজিবির টহল
X

বিজিবির টহল

সীমান্ত পথে ভারতে জ্বালানি তেলের  পাচার রোধে দিনাজপুরের হাকিমপুরের  হিলি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে  বিজিবি। এ লক্ষ্যে সীমান্তজুড়ে টহল জোরদার করার পাশাপাশি নজরদারিও বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান।। তিনি  বলেন,  বিজিবি সদর দপ্তর থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস্যদের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

সেক্টর কমান্ডার আরোও বলেন, কোনোভাবেই যেন সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, অতীতে বিভিন্ন সময় অসাধু চক্র সীমান্তপথে অবৈধভাবে জ্বালানি তেল পাচারের চেষ্টা করেছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা দেখা যাচ্ছে। এ সুযোগে অধিক মুনাফার আশায় এক শ্রেণির পাচারকারী সীমান্ত দিয়ে গোপনে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে। এমন তথ্যের ভিত্তিতেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy