টঙ্গীতে মিল্লাত ক্যাম্পাসে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে কর্মচারী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুক্রবার ঈদ উপহার বিতরণ করা

2026-03-06T20:08:02+00:00
2026-03-06T20:08:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মিল্লাত ক্যাম্পাসে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৮০)
টঙ্গীতে মিল্লাত ক্যাম্পাসে ঈদ উপহার বিতরণ
X

টঙ্গীতে মিল্লাত ক্যাম্পাসে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে কর্মচারী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শুক্রবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার অংশ হিসেবে এই আয়োজন বাস্তবায়ন করে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু) এবং সহযোগিতা প্রদান করে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

আয়োজনে মিল্লাত ক্যাম্পাসের কর্মচারীসহ আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাকসুর ভিপি মঈনুল ইসলাম এবং সঞ্চালনা করেন টাকসুর জিএস মুর্তজা হাসান ফুয়াদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ (বাংলা স্যার)। তিনি তার বক্তব্যে বলেন, ঈদ শুধু আনন্দের নয়, বরং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। সমাজের সামর্থ্যবানদের এগিয়ে এসে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান এবং অর্থ সম্পাদক তাওহীদ বিন শফিক।

এ সময় টাকসু ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকার এ উদ্যোগ অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy