প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিট : ৫৮৮)

X
রোগমুক্তি কামনায় দোয়া
টাঙ্গাইল-২ আসনের এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টুর রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টুর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভূট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আগে দোয়া পরিচালনা করেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক আলহাজ্ব শহিদুল ইসলাম। এসময় এমপি ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সহ সকলের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।