কাশিয়ানীতে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ

কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান তৈরির উদ্যোগ হিসেবে

2026-03-06T18:34:12+00:00
2026-03-06T18:34:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাশিয়ানীতে ৬০ জেলের মাঝে বকনা বাছুর বিতরণ
কাশিয়ানী ও মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৬৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান তৈরির উদ্যোগ হিসেবে ৬০ জন নিবন্ধিত জেলের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।


শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম এবং কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে নিবন্ধিত প্রান্তিক জেলেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের জন্য বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গবাদিপশু পালন তাদের জীবিকায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কাশিয়ানী উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলের প্রত্যেকের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy