ইবি শিক্ষিকা হত্যায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা-এর নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও

2026-03-06T21:22:24+00:00
2026-03-06T21:28:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবি শিক্ষিকা হত্যায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৬ ৯:২৮ পিএম  (ভিজিট : ৮৫)
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক প্রকাশ
X

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শোক প্রকাশ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা-এর নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিবৃতিতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গনে এমন সহিংস ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক সমিতি আরও জানায়, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তারা।

উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়-এর থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের দ্বিতীয় তলায় নিজ অফিস কক্ষে সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনাকে গলা কেটে হত্যা করেন ঐ বিভাগের কর্মচারী ফজলুর রহমান। ঘটনার পর অভিযুক্ত কর্মচারী একই কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy