গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলা বোরহানউদ্দিনে শুক্রবার থানা পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) টি গাঁজা গাছ ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ

2026-03-06T18:28:19+00:00
2026-03-06T18:28:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৫১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



ভোলা বোরহানউদ্দিনে শুক্রবার  থানা পুলিশের অভিযানে ০৫ (পাঁচ) টি গাঁজা গাছ ও ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ জুলহাসান ওরফে জুলহাস(৫০) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই সময় তার কাছে গাঁজা বিক্রির নগদ ৫ হাজার ৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা পাওয়া যায়। 

জুলহাসান ওরফে জুলহাস বড়মানিকা ইউনিয়নের  ৩ নম্বর ওয়ার্ডের সাজির কাঁচারী বাড়ীর মৃত কয়ছর হাওলাদারের ছেলে। 

বোরহানউদ্দিন থানা-পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে  বোরহানউদ্দিন থানার এসআই মো. আবু জাফর খান ফোর্সসহ উপজেলার বড়মানিকা ইউনিয়নের  সাজির কাঁচারী বাড়ীর জুলহাসান ওরফে জুলহাস এর বসতঘরে অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী জুলহাসান ওরফে জুলহাসকে ২৫০ (দ্ইুশত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৫হাজার ৫০০ (পাঁচ হাজার পাঁচশত) টাকা’সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুলহাসের দেয়া তথ্যমতে মানিকার হাঁট বাজার মসজিদের সামনে জুলহাসান ওরফে জুলহাসের রবি শস্য ক্ষেত থেকে তার লাগানো ০৫ (পাঁচ)টি গাঁজা গাছ জব্দ করা হয়।
 
বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy