তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেবল তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই মেনে নেবেন। একই সময়ে ইসরায়েল, ইরান ও লেবানন নতুন

2026-03-07T12:01:24+00:00
2026-03-07T12:01:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৭৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেবল তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই মেনে নেবেন। একই সময়ে ইসরায়েল, ইরান ও লেবানন নতুন করে হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। যুদ্ধ কখন বা কীভাবে শেষ হবে, তা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, শুধু নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া। এরপর একজন বা একাধিক ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হলে আমরা এবং আমাদের অসাধারণ ও সাহসী মিত্র ও অংশীদাররা অক্লান্ত পরিশ্রম করে ইরানকে ধ্বংসের কিনারার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসব; দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী করে গড়ে তুলব।

ট্রাম্প তার যুদ্ধ লক্ষ্য সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাত হতে পারে। সংঘাত ইতোমধ্যে ইরানের সীমানার বাইরে ছড়িয়ে পড়েছে, বিশ্ব অর্থনৈতিক বাজারে ঝুঁকি দেখা দিয়েছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী করেছে।

ইরান ইসরায়েল এবং একাধিক দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও অবস্থিত।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy