২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী

2026-03-07T12:11:33+00:00
2026-03-07T12:11:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:১১ পিএম   (ভিজিট : ৫০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পবিত্র শবে কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৩ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। 

আগামী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা আনুষ্ঠানিক ভাবে বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মোট ২৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। একইসঙ্গে আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ও সংশ্লিষ্ট নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ছুটির প্রক্রিয়াটি মূলত দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আগামী ৮ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে আগামী ১৫ মার্চ ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি ২৭ মার্চ ২০২৬ তারিখে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কমিটির সদস্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৬ ও ২৭ মার্চ ক্যাম্পাসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ নির্দেশ প্রদান করা হয়।

​ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও জরুরি সেবার আওতাভুক্ত কর্মীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। দীর্ঘ ছুটি শেষে আগামী ২৯ মার্চ ২০২৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসিয়াল কার্যক্রম পুনরায় নিয়মিতভাবে শুরু হবে। ছুটি পরবর্তী প্রথম কার্যদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরকে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। 







Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy