রাজধানীতে জ্বালানি তেলের সংকট পাম্পে যানবাহনের দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীতে হঠাৎ জ্বালানি তেলের চাহিদা বাড়ায় দেখা দিয়েছে তীব্র সংকট। পাম্পগুলোতে দীর্ঘ সারিতে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। সরবরাহ স্বাভাবিক করতে পাম্প মালিকদের আহ্বান।

2026-03-07T12:53:07+00:00
2026-03-07T12:58:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে জ্বালানি তেলের সংকট পাম্পে যানবাহনের দীর্ঘ সারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৫৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১২:৫৮ পিএম  (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। এতে অনেক যানবাহন চালক খালি হাতে ফিরে যাচ্ছেন।


শনিবার (৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের উপচে পড়া ভিড় দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও অনেকেই সরকারের নির্ধারিত নিয়মে তেল সংগ্রহ করতে পারছেন না। বেশিরভাগ পাম্প থেকেই অনেক যানবাহনকে ফিরে যেতে দেখা গেছে।

তেল না পাওয়ায় অনেক স্থানে গ্রাহকদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। এ সময় গ্রাহকরা পেট্রোল পাম্পগুলোর ওপর সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

পাম্প মালিকরা বলছেন, যে পরিমাণ তেল সরবরাহ হওয়ার কথা, তা আসছে না। স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলাতেও পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। যানবাহনভিত্তিক কোটা অনুযায়ী জ্বালানি তেল দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


সকাল থেকেই বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। অনেক গ্রাহক আশঙ্কা করছেন, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করতে পারেন—এই আশঙ্কায় আগেভাগেই প্রয়োজন অনুযায়ী পেট্রোল ও অকটেন সংগ্রহ করছেন।

তবে কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চাহিদার কারণে চাপ তৈরি হয়েছে, তবে এখনো বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy