সোনাইমুড়ীতে ময়লা ফেলতে গিয়ে পৌরসভার ৩ কর্মচারী মারধরের শিকার

রবিউল হাসান (সোনাইমুড়ী) নোয়াখালী

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌরসভার ৩ কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো. মাসুদের রহমান থানায় একটি

2026-03-07T13:35:06+00:00
2026-03-07T13:35:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে ময়লা ফেলতে গিয়ে পৌরসভার ৩ কর্মচারী মারধরের শিকার
রবিউল হাসান (সোনাইমুড়ী) নোয়াখালী
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৩৫ পিএম   (ভিজিট : ৫৭)
X

নোয়াখালীর সোনাইমুড়ীতে পৌরসভার ৩ কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পৌরসভার কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো. মাসুদের রহমান থানায় একটি লিখিত অভিযোগ দেন।

শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডের সতের মাইল নামক স্থানে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীরা জানান, পৌর এলাকার সতের মাইল নামক স্থানে প্রতিদিনের ন্যায়  কর্মচারীরা গাড়ি নিয়ে ময়লা ফেলতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ও মহিলারা ময়লা ফেলতে বাধা সৃষ্টি করে। অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এক পর্যায়ে পৌরসভার শ্রমিক শফিকুল (৩৩), আশিক (৩০) ও শাহিনুল (২৯) কে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে। পৌরসভার ৩ টি ময়লার ভ্যান হামলাকারীরা রেখে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানার এসআই নুরনবী ও এএসআই রেজাউল ঘটনাস্থলে যান।

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, পৌরসভার কর্মচারীদের মারধর করার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

সোনাইমুড়ী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের বক্তব্য নিতে চেষ্টা করেও পাওয়া যায়নি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy