অষ্টগ্রামে সাংবাদিক সমাজের মানববন্ধন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।শনিবার (৭ মার্চ) দুপুরে অষ্টগ্রাম জিরো

2026-03-07T14:10:15+00:00
2026-03-07T15:16:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অষ্টগ্রামে সাংবাদিক সমাজের মানববন্ধন
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:১০ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৩:১৬ পিএম  (ভিজিট : ১৮১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।

শনিবার (৭ মার্চ) দুপুরে অষ্টগ্রাম জিরো পয়েন্টে “অষ্টগ্রাম সাংবাদিক সমাজ”-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আতাউল গণি, দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আলী রহমান, দৈনিক আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া এবং সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি পল্লব কান্তি দেব রনি প্রমুখসহ স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৫ মার্চ কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলামকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার সময় নিলাম সিন্ডিকেটের হামলায় চ্যানেল ২৪ ও গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিক আহত হন।

 এ ঘটনার প্রতিবাদে অষ্টগ্রামের সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy