গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের গঙ্গাচড়ায় ডিলার এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে

2026-03-07T15:39:10+00:00
2026-03-07T15:46:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গঙ্গাচড়ায় ডিলার অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৩৯ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৩:৪৬ পিএম  (ভিজিট : ৪৭)
গঙ্গাচড়ায় নবগঠিত ডিলার এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
X

গঙ্গাচড়ায় নবগঠিত ডিলার এসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুরের গঙ্গাচড়ায় ডিলার এসোসিয়েশনের নবগঠিত কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে ডিলার এসোসিয়েশনের পক্ষ থেকে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট ভ্যান-রিক্সা, অটো চালক, অসহায় ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। 


ইফতার বিতরণের উদ্বোধন করেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী ও গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু। ইফতার বিতরণ শেষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে নব গঠিত ডিলার এসোসিয়েশনের সভাপতি ফেরদৌস আলীর সভাপতিত্বে মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর-১ এর মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি তাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা ডিলার এসোসিয়েশনের সভাপতি মনতাছুর রহমান আল আমিন, গঙ্গাচড়া ডিলার এসোসিয়েশনের উপদেষ্টা নাজিম উদ্দিন প্রামানিক লিজু, আখেরুজ্জামান মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতির প্রতিনিধি মাজহারুল ইসলাম গাজী,সাংগঠনিক সম্পাদক আপেল সহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ডিলারদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে ডিলার এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy