প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ৭৪২)

X
ফার্ণিচার ব্যবসায়ী কামাল হোসেন
নারয়ণগঞ্জের আড়াইহাজর উপজেলার হাইজাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড খন্দকার কলাগাছিয়া গ্রামের বাসিন্দা এবং ফার্ণিচার ব্যবসার জন্য প্রসিদ্ধ তিলচন্দী বাজারের স্বনামধন্য ফার্ণিচার ব্যবসায়ী কামাল হোসেন (৫০) দীর্ঘদিন ধরে কিডনী রোগে ভুগছেন।
গত ৩ দিন ধরে তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে ডাক্তার জানিয়েছেন। তার একটি কিডনী প্রতিস্থাপন প্রয়োজন। তিনি এখন বারডেম হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন।
কামাল হোসেনের পিতার নাম মৃত আহাম্মদ আলী ওরফে কেইট্টা। তিনি ৫ কন্যা সন্তানের জনক। তার রক্তের গ্রুপ এ পজিটিভ। চিকিৎসক জানিয়েছেন, অতিসত্ত্বর একটি কিডনী প্রতিস্থাপন করতে পারলে এ যাত্রায় আল্লাহ চাইলে তিনি হয়তো বেঁচে যেতে পারেন।
তার মোবাইল নম্বর ০১৭১৮১৭৪৯০৪ এবং ০১৮২৪৯৮৪৪৯৪, যোগাযোগ করতে অনুরোধ করেছেন।