পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক আটক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।শুক্রবার

2026-03-07T17:06:28+00:00
2026-03-07T17:06:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, যুবক আটক
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৫২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কাওসার আহাম্মেদ রবিন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার হোসেন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক রবিন হোসেন্দী পূর্বপাড়া গ্রামে নানার বাড়িতে থাকে। তার বাবার নাম কবির মিয়া। তাদের পৈত্রিক বাড়ি সিলেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিন নানার বাড়ি উপজেলার হোসেন্দী পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছে। শুক্রবার দুপুরে একই গ্রামের পাশের বাড়ির চার বছরের এক শিশুকন্যাকে বসতঘরে এনে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় রবিন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy