ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার,গাজীপুর

সারাবাংলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত

2026-03-07T17:48:54+00:00
2026-03-07T18:03:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রাম
স্টাফ রিপোর্টার,গাজীপুর
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৬:০৩ পিএম  (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে  ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। 
       
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি শেষপর্ব, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ১৬ মার্চ ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ১,০০০/- (এক হাজার) টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি) ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

 উল্লেখ্য যে, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ এ প্রকাশিত "২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি" এর সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy