ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহীনের উদ্যোগে ইফতার মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাজু আহম্মেদ শাহীনের ব্যক্তিগত উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে

2026-03-07T20:33:05+00:00
2026-03-07T20:33:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহীনের উদ্যোগে ইফতার মাহফিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৫৩)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রাজু আহম্মেদ শাহীনের ব্যক্তিগত উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বোডবাজার রাজুর মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজিন, আলেম-ওলামা, সমাজ সেবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের  ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী,নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সহ সভাপতি মোঃ রাজু আহম্মেদ শাহীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলাইমান সরকার, বিশিষ্ট সমাজ সেবক, প্রভাবশালী বিএনপি নেতা মোঃ আনিসুল রহমান মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস খান, খাইলকুর বাদসা মিয়া  অগ্রণী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম রুবেল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মিজা শফিকুল ইসলাম সফি, গাছা থানা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ হুমায়ুন কবির, মিনহাজ উদ্দিন, মোঃ নুরুজ্জামান সহ এছাড়া স্থানীয় মুরব্বিসহ বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মরহুম আরাফাত  রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মোঃ রাজু আহম্মেদ শাহীন  বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন। 

তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy