আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত

2026-03-07T21:53:46+00:00
2026-03-07T21:53:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দর দিয়ে তেল পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:৫৩ পিএম   (ভিজিট : ৪০১)
বিজিবির কঠোর নজরদারি
X

বিজিবির কঠোর নজরদারি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য তেল পাচার রোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে বিজিবি'র চেকপোস্টে কঠোর নজরদারি এবং তল্লাশি জোরদার করা হয়েছে। 

জ্বালানি তেল পাচার রোধে শনিবার (৭ মার্চ) বন্দরে বিজিবির চেকপোস্টে বাংলাদেশী পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশের সময় ইঞ্জিনে স্কেল দিয়ে তেলের মাপ রেখে এন্ট্রি করা হচ্ছে এবং খালি গাড়ি ভারত থেকে রিটার্নের সময় আবার পরিমাপ করা হচ্ছে। 

আখাউড়া চেকপোস্ট বিউপির ইনচার্জ নায়েক আবুল কালাম জানান, ভারতে তেল পাচার রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়েছে এবং সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে আখাউড়া স্থলবন্দর এলাকায় বাংলাদেশী ট্রাক ভারতে প্রবেশ আগে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 

আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান জানান, আমাদের বিপরীতে ভারতে ইন্টিগ্রেটেড চেকপোস্ট। বন্দরের সকল কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রয়েছে প্রশাসনের কঠোর নজরদারি। এই বন্দর দিয়ে পণ্যবাহী গাড়িতে করে ভারতে তেল পাচারের সুযোগ নেই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy