পোরশা থানার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে

2026-03-08T10:51:58+00:00
2026-03-08T10:51:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশা থানার অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৫১ এএম   (ভিজিট : ৭৯)
X

নওগাঁর পোরশা থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা একটি স্মার্টফোন, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জশৈল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য মৃত তৈমুর আলীর ছেলে দুরুল হোদা (৫৫) কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একই উপজেলার সাগরইল গ্রামের নিজ বাড়ি থেকে ডাকাত দলের আরও দুই সদস্য আইনুল আলীর ছেলে আনেসুর রহমান (৩৪) ও আশরাফ আলীর ছেলে টুটুল (৩৭) কে গ্রেফতার করা হয়।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, গত ১৭ জানুয়ারি রাত পৌনে ৮টার দিকে পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় থেকে ধুলাডাঙ্গাগামী সড়কে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের বিশেষ নির্দেশনায় তার নেতৃত্বে পোরশা থানা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ছাড়া জেলার বিভিন্ন সড়কে সংঘটিত অপরাধ দমনে সব থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy