প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম (ভিজিট : ১৯২)

X
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মরহুম গিয়াসউদ্দিন হালদারের রূহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থান সংলগ্ন মাঠে এই আয়োজন করা হয়।
মাহফিলে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুজিবুর রহমান সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফুল ইসলাম হালদার।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক অনিক হালদারের উদ্যোগে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাউসার আহমেদ সোহেল মিজি, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন, জেলা যুবদল নেতা বশির আহমেদ ও তুষার আহমেদ, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তাজুল ইসলাম, কৃষকদল নেতা মিজান খান, যুবদল নেতা লিখন খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
ইফতারের আগে বক্তারা মরহুম গিয়াসউদ্দিন হালদারের কর্মময় জীবন স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।