প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৩০ পিএম (ভিজিট : ১৫৯)

X
ফাইল ছবি
বাংলাদেশে এখনো কোনো নারী প্রধান বিচারপতি হওয়ার সুযোগ না পেলেও বিচার কার্যক্রম পরিচালনায় বর্তমানে সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করছেন ১২ জন নারী বিচারপতি।
সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, কর্নেলিয়া সোরাবজি ভারতীয় উপমহাদেশের প্রথম নারী আইনজীবী। তিনি ১৯২৩ সালে বম্বে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৮৬৬ সালে জন্ম নেওয়া এই আইনজীবী ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেন। তিনি পাকিস্তান আমলের প্রথম নারী ব্যারিস্টার। এছাড়া তিনি মানবাধিকারবিষয়ক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৩৭ সালে জন্ম নেওয়া এই আইনজীবী ২০০৩ সালে মৃত্যুবরণ করেন।
অন্যদিকে ব্যারিস্টার সালমা সোবহান ১৯৫৮ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্বাধীনতা-পূর্ববর্তী বাংলাদেশে প্রথমবারের মতো বার-এট-ল’ (ব্যারিস্টার) ডিগ্রি অর্জন করেছিলেন ব্যারিস্টার সালমা সোবহান। এরপর স্বাধীন বাংলাদেশে প্রথম নারী ব্যারিস্টার হন আইনজীবী রাবিয়া ভূঁইয়া।
আর দেশের প্রথম নারী বিচারপতি ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, যিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে অবসর নিয়েছেন। বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশের প্রথম নারী বিচারক। তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগেরও প্রথম নারী বিচারপতি ছিলেন। তার অবসরের পর আপিল বিভাগে তিনজন নারী বিচারপতি দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে দুজন অবসরে গেছেন এবং একজন পদত্যাগ করেছেন।
বর্তমানে আপিল বিভাগে একজন নারী বিচারপতি রয়েছেন। তিনি বিচারপতি ফারাহ মাহবুব।
এছাড়া হাইকোর্ট বিভাগে বর্তমানে ১১ জন নারী বিচারপতি দায়িত্ব পালন করছেন। তাঁরা হলেন বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি কাজী জিনাত হক, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথিকা হোসেন, বিচারপতি জেসমিন আরা বেগম, বিচারপতি ফাতেমা আনোয়ার এবং বিচারপতি উর্মি রহমান।