"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই স্লোগানকে ধারণ করে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে হল রুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) হাসিবুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান মান্নান, নারী নেত্রী সূচনা রায়, উপজেলা আরডিএস কর্মকর্তা মাহমুদুল হাসান দুলাল ও সাংবাদিক তাসলিম কবির বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমের কর্মীরা।