নারায়ণগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোন্ডা যোগে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল

2026-03-08T12:50:20+00:00
2026-03-08T12:50:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১২৩)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হোন্ডা যোগে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে স্থানীয় জনতা। তবে জনতার ধাওয়া খেয়ে মোটরসাইকেলে থাকা অন্য আরো ২ ছিনতাইকারী পালিয়ে যায়। 

রোববার (৮ মার্চ) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। এতে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।

এদিকে অভিযোগ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। লিংক রোডে বিভিন্ন পয়েন্টে থাকা ছিনতাইকারীরা পূর্ব থেকে ওৎপেতে থেকে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিচ্ছে। এছাড়াও চলন্তগাড়িতে থাকা যাত্রীদের ব্যাগসহ মোবাইল ছিনিয়ে নিচ্ছে। 

আর ছিনতাইকারীরা লিংক রোডের জেলা পরিষদের সামনে একটি গ্রুপ, স্টেডিয়াম একটি গ্রুপ, জালকুড়ি কড়ইতলা, মাহমুদপুর এবং সাইনবোর্ড এলাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল না দেয়ায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে ভুক্তভোগিরা এমন অভিযোগ করেন। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy