চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

“আজকের অধিকার, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে

2026-03-08T12:55:51+00:00
2026-03-08T12:55:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস পালিত
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৬২)
X

“আজকের অধিকার, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা কনফারেন্স হলরুমে চন্দনাইশ পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া।

ইউআরসি কর্মকর্তা আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মৎস‍্য কর্মকর্তা তানভীর আহসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, চন্দনাইশ পৌরসভার সহকারি প্রকৌশলী রাজিব মজুমদার, সহকারি কর আদায়কারী কর্মকর্তা আযম খাঁনসহ সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক সমাজ গড়ে উঠার পিছনে নারীর ভূমিকা খুবই অপরিসীম। নারীর ভূমিকা ব্যতিত গড়ে তুলতে পারতো না সমাজ। নারীদের একটাই প্রত্যাশা পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যেনো তাদের প্রাপ্য সম্মান পায়। একটা দেশ উন্নয়নে নারী ও পুরুষ দুজনের অংশ গ্রহনেই সম্ভব। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy